প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
*নির্বাচন উপলক্ষে ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তি*

*নির্বাচন উপলক্ষে ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তি*
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কারখানায় ছুটি ঘোষণার পর বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন। একসঙ্গে হাজারো মানুষ যাত্রা শুরু করায় গাজীপুরে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। এর ফলে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়ছেন ঘরমুখী যাত্রীরা।
আজ মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে কয়েক গুণ বেশি সময় লাগছে।
ঢাকা থেকে সিরাজগঞ্জগামী পোশাকশ্রমিক রফিকুল ইসলাম বলেন, ভোট দেওয়ার জন্য কারখানা থেকে ছুটি পেয়ে সকালে রওনা হয়েছেন। কিন্তু চন্দ্রা এলাকায় এসে প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন। কখন বাড়ি পৌঁছাবেন, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি।
গাজীপুরের কোনাবাড়ী থেকে বাসে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া গৃহকর্মী হাসিনা বেগম বলেন, ভোট দেওয়ার জন্যই ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে বাড়ি যাচ্ছেন। কিন্তু দীর
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv